Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ব্যাংক এশিয়ার শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৪৯তম সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
৩ আগস্ট ২০২৫ ২০:৩৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ব্যাংক এশিয়ার শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৪৯তম সভা ২৮ জুলাই রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত হয়।

সভায় শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শাহেদ রহমানী, সদস্য-সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ফকিহ সদস্য মাওলানা মুহাম্মদ মুফাজ্জল হুসাইন খাঁন, ড. মুহাম্মদ ইসমাইল হোসেন ও অধ্যাপক ড. মো. শামসুল আলম উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব এএনএম মাহফুজসহ অন্যান্য উর্ধ্বতন নির্বাহী এ সময় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের শরীয়াহ পরিপালন, সেবার মানোন্নয়ন, বিনিয়োগ ব্যবস্থাপনা ও শরীয়াহ নির্ভর পণ্যের পরিচালন পদ্ধতি পর্যালোচনাসহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ব্যাংক এশিয়ার শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান এবং শরীয়াহ নির্দেশনা যথাযথভাবে পরিপালনের জন্য পরামর্শ প্রদান করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে