Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশি শক্তি নয়, ঐক্য দিয়েই বিজয় সম্ভব: ডা. তাহের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে জামায়াতে ইসলামির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অনেক রাজনৈতিক দল মনে করে ক্ষমতায় আসতে বিদেশি কোনো শক্তির সহায়তা লাগে। কিন্তু তোমরা যুবকরা জুলাইয়ে প্রমাণ করেছ, আমরা রক্ত দিয়ে পারি, লড়াই করতে জানি, জীবন দিতে জানি, ঐক্যবদ্ধ হতে জানি—শুধু একটি জিনিস জানি না, তা হলো পরাজয়।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলীয় ভিত্তিতে নয়, জাতীয় ভিত্তিতে এই ঐক্য অটুট রাখতে হবে। দেশকে আদর্শ, গণতন্ত্র, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত যুব নেতারা উপস্থিত ছিলেন এবং তরুণদের ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের পুনর্গঠনে করণীয় নিয়ে আলোচনা হয়।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো