Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালতে পরীমণি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১২:৩৫

আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

ঢাকা: রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার আদালতে উপস্থিত হন।

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির পক্ষে অংশ নেবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি আশা প্রকাশ করেছেন, এ মামলায় পরীমণি ন্যায়বিচার পাবেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমণি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করেন আদালত।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরদিন ৫ আগস্ট র‍্যাবের পক্ষ থেকে বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে লিখিতভাবে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমণি। এ ছাড়া তার গাড়ি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়। তবে মাদক রাখার বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।

 

 

 

 

বিজ্ঞাপন

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
১৭ নভেম্বর ২০২৬ ১১:৪৮

আরো

সম্পর্কিত খবর