Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৯:১৬

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা দুটি পৃথক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় দণ্ডিত তিন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সাগর শেখের ছেলে আলম শেখ এবং মুন্সিগঞ্জের উত্তর কাজী কসবা গ্রামের কাজী দিপু ও মালিরপাথর গ্রামের সম্রাট।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি কামারখন্দের ভদ্রঘাট মহাসড়কে র‍্যাব-১২-এর তল্লাশিতে একটি প্রাইভেটকার থেকে ২৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক কাজী দিপু ও তার সহযোগী সম্রাটকে আটক করা হয়। এ মামলায় তাদের দুজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে পুলিশের অভিযানে ২৭ গ্রাম হেরোইন ও ৩০ পুরিয়া গাঁজাসহ আলম শেখ আটক হন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর