Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মাইলস্টোন ট্র্যাজেডি: বিমান দুর্ঘটনায় আরও এক শিক্ষিকার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৪:২৬

ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাহফুজা খাতুন (৪৫) নামে আরও নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই স্কুলের শিক্ষিকা ছিলেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শিক্ষিকা মাহফুজার শ্বাসনালীসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ নিয়ে ঘটনাটিতে বার্ন ইনস্টিটিউটে ১৯ জনের মৃত্যু হলো। বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি আছে ২৩ জন। ১৪ জনকে ছুটি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর