Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ০৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের সাতটি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

আগামী কয়েক দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ
২২ অক্টোবর ২০২৬ ১২:২২

আরো

সম্পর্কিত খবর