Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ২৩:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি।

সোমবার (১৮ আগস্ট) রাতে দলের যুগ্ম সদস্য সচিব (দফতরের দায়িত্বে) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে, সোমবার দুপুরে মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া ব্যক্তিগত উদ্যোগে নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়াকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করেছে দলটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর