Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাজ্যে ব্যানক্যাটের আলোচনা / বাংলাদেশের প্রথম ক্যানসার কেয়ার ভিলেজে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানিকগঞ্জের সিংগাইরে নির্মিতব্য বাংলাদেশের প্রথম ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক ক্যানসার কেয়ার ভিলেজে প্রবাসীদের অংশগ্রণের সুযোগ রয়েছে। এর মাধ্যমে এখানে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে সেবা প্রদান করা হবে।

এ ছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ক্যানসার নির্ণয় এবং অন্যান্য সুবিধা থাকবে। এই মহতী উদ্যোগে প্রবাসীদের অংশীদার হওয়ার সুযাগে করে দিয়েছে ব্যানক্যাট।

সম্প্রতি ব্যানক্যাটের পক্ষ থেকে লন্ডনের বারাকায় প্রবাসী ফ্রেন্ডস অব ব্যানক্যাট এর সঙ্গে এক আলোচনা অনুষ্ঠান হয়, ক্যানসার কেয়ার ভিলেজের সার্বিক পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যানক্যাট-এর নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব। এতে ফ্রেন্ডস অব ব্যানক্যাট ইউকের কনভেনর ও ব্যানক্যাট উপদেষ্টা মোকসুদ আহমেদ খান ও উপস্থিত ছিল। তারা একসঙ্গে এই প্রকল্পের কাঠামো, লক্ষ্য এবং এর জীবন পরিবর্তনকারী প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এই আলোচনায় বলা হয়, ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যানক্যাট একটি ‘হোলিস্টিক হিলিং কমিউনিটি’ গড়ে তুলতে চায় যেখানে চিকিৎসার পাশাপাশি থাকবে মানসিক, সামাজিক, আধ্যাত্মিক ও পুনর্বাসন সহায়তা। এই ভিলেজে থাকবে মোসাব্বির আলোক নিবাস– ক্যানসার রোগীদের উপশম ও শেষ জীবনের সেবা কেন্দ্র, আলোক কাঁথা – ক্যানসার যোদ্ধা ও তাদের পরিবারের জন্য জীবিকা অর্জনের উদ্যোগ, আলোকন-শিক্ষা, জ্ঞান ও সুস্থতা কেন্দ্র, কিউর সেন্টার-উন্নত ডায়াগনস্টিক ও গবেষণাগার, আলোক সেবা – কেয়ারগিভার ট্রেনিং একাডেমি, কমিউনিটি সুবিধা যেমন মসজিদ, গবেষণা ও উন্নয়ন বিভাগ, লাইব্রেরি, ডেটা সেন্টার, মার্কেটপ্লেস, স্টাফ ডরমিটরি এবং এস্টেট অফিস।

নিজ বক্তব্যে নাজমুস আহমেদ আলবাব বলেন, ‘সমতার ভিত্তিতে ও মানবিক দৃষ্টিভঙ্গিতে যেন প্রত্যেক ক্যানসার রোগী সেবা পায়, সেই লক্ষ্যেই কাজ করছে ব্যানক্যাট।’ তিনি এ ভিশনকে বাস্তবে রূপ দিতে সবার সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

মোকসুদ আহমেদ খান যুক্তরাজ্যে উপস্থিত শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের ক্যানসার চিকিৎসা আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী ও ফ্রেন্ডস অব ব্যানক্যাটের কনভেনর মাকসুদ খান বাবুল এবং সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক নাজরুল ইসলাম বাসান।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন— সুহাইল খান (চেয়ারম্যান, বিয়ানীবাজার ক্যানসার ও জেনারেল হাসপাতাল), শাহাব উদ্দিন আহমেদ (সিইও, বিয়ানীবাজার ক্যানসার ও জেনারেল হাসপাতাল), পারভেজ আহমেদ (সাবেক মেয়র, ব্রেন্ট কাউন্সিল), সারওয়ান চৌধুরী (সাবেক মেয়র, ক্রয়ডন কাউন্সিল), অলী খান (সভাপতি, বিসিএ), তৈসির মাহমুদ (সচিব, লন্ডন বাংলা প্রেসক্লাব), আব্দুর রাজ্জাক (হিসাবরক্ষক), পারভেজ রশিদ (কমিউনিটি নেতা), মতিউর রহমান খোকন, ইঞ্জিনিয়ার আহমেদ হোসেন মুকুল, আব্দুল মুনিম জাহেদী ক্যারল (সিনিয়র সাংবাদিক), রেজাউল করিম মৃধা (সহ-সাধারণ সম্পাদক, লন্ডন বাংলা প্রেসক্লাব) এবং জুয়েল জামান (কমিউনিটি অ্যাকটিভিস্ট)।

ব্যানক্যাট একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা সুবিধাবঞ্চিত মানুষের জন্য ন্যায্য ও সহমর্মিতাপূর্ণ ক্যানসার সেবা নিশ্চিত করতে কাজ করছে। চিকিৎসা, পুনর্বাসন, সচেতনতা ও সহায়তার মাধ্যমে ব্যানক্যাট কাজ করছে এমন একটি ভবিষ্যতের জন্য যেখানে বাংলাদেশে কোনো ক্যানসার রোগী সেবা এবং চিকিৎসা ছাড়া থাকবে না।

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর