Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি লেবার পার্টির

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩২

‎ঢাকা: ‎স্থানীয় সরকার নির্বাচনে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এ অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) ১০ দফা দাবিসহ একটি স্মারকলিপি দিয়েছে দলটি।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে এই স্মারকলিপি হস্তান্তর করে। বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

‎বৈঠক শেষে ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করা সময়ের দাবি। প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও ভোটাধিকারের ক্ষেত্রে তারা অবহেলিত।

‎তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করা পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করা যাবে না। তাদের ভোটাধিকার নিশ্চিতে আইনি ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনে স্থানীয় সরকার নির্বাচনের প্রচলিত আইন ও বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

‎স্মারকলিপিতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি প্রবাসী পরিবারগুলোর সুরক্ষা, সার্বিক নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে মোট ১০ দফা দাবি তুলে ধরা হয়। লেবার পার্টির নেতারা জানান, প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত না করে কোনো তফসিল ঘোষণা করা হলে তা মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গুলশান ও বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৪

আরো

সম্পর্কিত খবর