Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্থানীয় নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৯

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সঙ্গে বৈঠকে করছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।

‎এ ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিমসি, বাংলাদেশ ডাক বিভাগ, হেড অব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক-এর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

‎ইসির পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসে তফসিল দিয়ে নভেম্বরের মাঝামাঝি থেকে সাত ধাপে ভোট করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে অন্য নির্বাচন করবে ইসি।

‎এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। ইতোমধ্যে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হলেও আজকের বৈঠকের ওপর সিদ্ধান্ত নির্ভর করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর