Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৮:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩১ আগস্ট) বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে এনসিপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। বৈঠকে দেশের চলমান সংকট, স্থিতিশীলতা এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় আলোচনায় আসবে বলে জানা গেছে।

এর আগে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, একইদিন বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। শুরুতে বিএনপির সঙ্গে বৈঠকের সময় ছিল বিকেল ৩টা, তবে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কারণে সেটি পরিবর্তন করে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, তিনটি দলের সঙ্গেই যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর