Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধয়ায় ৪ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২

সুন্দরবন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের দায়ে চার জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্টপেট্রোল টিম।

রোববার (৭ সেপ্টেম্বর) স্মার্টপেট্রোল টিমের সদস্যরা হেতালবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী(৫৮), মৃত্যু আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যেকোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু জেলে নিয়ম অমান্য করে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন।

বিজ্ঞাপন

স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিন্তু বারবার কিছু জেলে আইন ভঙ্গ করে প্রবেশ করছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সোমবার সকালে আটক জেলেদের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আশার পরে বন আদালতে মামলা দায়ের করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর