Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকসুর ভোটগ্রহণ চলছে


৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোট। ক্যাম্পাসের বাইরে নির্ধারিত ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে রয়েছেন এক হাজার ৩৫ জন প্রার্থী।

আজ সকাল ৬টা থেকে ভোট দেওয়ার জন্য উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের শিক্ষার্থী।

এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, প্রগতিশীল ছাত্রসংগঠনসহ বিভিন্ন ছাত্রসংগঠন আলাদা আলাদা প্যানেলে অংশ নিচ্ছে। এদের বাইরেও রয়েছে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরা।