Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকসু নির্বাচন ভোট বর্জন করলেন ভিপি প্রার্থী তাহমিনা


৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী তাহমিনা আক্তার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোট গ্রহণ হচ্ছে। এসবের কারণে আমি তাহমিনা আক্তার (ব্যালট নং ১০) বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে ভিপি পদে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।

তিনি আরও বলেন, এ ভূয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।