Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোট দিলেন ভিপি প্রার্থী সাদী হাসান, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন


১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মীর মোশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদী হাসান। এ সময় প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে প্রশাসন নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। সাদী হাসানের দাবি করেন, ‘অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কাউকে জেতানোর কৌশল হতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভোট গণনার জন্য যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট কোম্পানি থেকে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের দাবি, ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।’