জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও এখন তা ম্যানুয়ালি, অর্থাৎ হাতে গোনা হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “যেহেতু ডাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব ভোট হাতে গোনা হবে।”
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।