Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরাজয় নিশ্চিত জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল: ভিপি প্রার্থী আদিব


১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরিফ উল্লাহ আদিব বলেন, আমাদের বিরুদ্ধে ছাত্রদল গুজব ছড়াচ্ছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা ভোট বর্জন করেছে। আমাদের দাবি, নিয়মমাফিক গণনা ও ফল প্রকাশ করা হবে।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরও বলেন, ক্যাম্পাসের চারপাশে ছাত্রদল ও যুবদল জড়ো হয়েছে। নাশকতার আশঙ্কা করছি।

এদিন সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে ৫টা পর্যন্ত। এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।