Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোমবার সুপার টাইফুনে রূপ নিতে পারে ফিলিপাইনের ঝড় ‘নান্দো’

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইন সাগরে সৃষ্ট ‘নান্দো’ নামের সামুদ্রিক ঝড়টি সোমবার (২২ সেপ্টেম্বর) ‘সুপার টাইফুনে’ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো।

ঝড়ের আশঙ্কায় অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) জরুরি নির্দেশনা জারি করেছে। উপকূলীয় এলাকা, নিচু ভূমি ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ফিলিপাইন নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মার্কোসের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে— সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা, মদ্যপান নিষিদ্ধ করা, ছোট নৌকা ও মাছ ধরার ট্রলারের সমুদ্রে যাওয়া বন্ধ রাখা।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিদ্যুৎ ও মানবিক সহায়তা দিয়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি উদ্ধারকারী দল ও স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বাঁধ ও খনি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারির কথাও বলা হয়েছে।

আবহাওয়া ব্যুরোর পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি সুপার টাইফুনে পরিণত হলে বাতাঁনেস-বাবুয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করবে। এতে বাতাঁনেস, কাগায়ান, ইলোকোস নর্তে, ইলোকোস সুরসহ উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর