Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে পূজা মণ্ডপ পরিদর্শনে লে. কর্নেল মেহেদি ইমাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সীমান্তের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করেছে ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি দক্ষিণপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন বিজিবি’র ১৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শান্তিপূর্ণভাবে পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিজিবি জানিয়েছে, পূজা উপলক্ষে সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চালানো হচ্ছে বিশেষ টহল। সীমান্তে চলাচলকারীদের ওপর সার্বক্ষণিক নজরদারি চলছে। পাশাপাশি পূজামণ্ডপে মোতায়েন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স, যারা টহল কার্যক্রমের পাশাপাশি মন্দিরগুলো সরাসরি পরিদর্শন করছে।

বিজ্ঞাপন

এ বছর লালমনিরহাট সীমান্তের ১৪৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ‘বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এছাড়া তিন স্তরের বলয় ছাড়াও একটি সুরক্ষা অ্যাপস রয়েছে এর মাধ্যমে তথ্য পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।’ বিজিবি সর্বদা সজাগ রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো