Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। আহত হয়েছেন অন্তত ৪ জন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গাজী গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লা (২৫)। আহতদের মধ্যে আরেকজন হলেন সাব্বির মোল্লা (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভিটি হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে ওই বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে একপর্যায়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ১৪টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে বিটোপিয়া
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০১

আরো

সম্পর্কিত খবর