Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৯তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১০:০৪

ঢাকা: ৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। চাকরিপ্রার্থীরা বিপিএসসি ও টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ অক্টোবর অনুষ্ঠেয় ৪৯তম বিসিএস (বিশেষ) এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র ৫ অক্টোবর থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে।

বিজ্ঞাপন

প্রকাশিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনও সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগে গত ১০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছিল, ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে আবেদন করে ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী। এদের মধ্যে থেকে সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর