Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিআইসিএমের নতুন নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ২৩:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যা‌পিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রে‌সিডেন্ট হিসেবে যোগদান করেছেন ওয়াজিদ হাসান শাহ।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ-এর নিকট তিনি যোগদান পত্র জমা দেন।

ওয়াজিদ হাসান শাহ যুক্তরাষ্ট্রের ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতির ওপর বিএসসি, মিসৌরি-কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ওপর এমএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে উন্নয়ন ব্যবস্থাপনার (ডেভলপমেন্ট ম্যানেজমেন্ট) ওপর এমবিএ ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিআইসিএম-এ পরিচালক (স্টাডিজ) ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এ রিসার্চ ফেলো হিসেবে কর্মরত ছিলেন।

ওয়াজিদ হাসান শাহ ইউএনডিপি, এফএও, আইএলও, আইওএম, ডাব্লিউএফপি, ইউএন উইমেন, ডাব্লিউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি), ওয়ার্ল্ড ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউটসহ (আইএফপিআরআই) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কনসালটেন্ট হিসেবে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

আরো