Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা সেনানিবাসের ‘এমইএস’ ভবনকে সাময়িক কারাগার ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৬:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এর ক্ষমতাবলে এবং The Prisons Act, 1894 (IX of 1894) এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‌‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

আইন বিশ্লেষকদের মতে, বিদ্যমান আইনে কাউকে আটক বা গ্রেফতার করা হলে তাকে আদালতের কাছে সোপর্দ করতে হয়। সেই মতে আটক হওয়া সেনা কর্মকর্তাদের অবশ্যই আদালতের কাছে হাজির করাতে হবে। আইনে এটাই বিদ্যমান রয়েছে। তবে সেনা কর্মকর্তাদের যদি অন্য কোনো স্থানে রাখতে হয় সেক্ষেত্রে কোনো একটি ভবনকে সরকারকে স্পেশাল কারাগার ঘোষণা করতে হবে। সেই কারাগারও দেখভাল করবে কারা কর্তৃপক্ষ।

এর আগে, ১২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানায় সেনা সদর। তাদের আগামী ২২ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার কথাও জানায় সেনা সদর।

তার আগে গুম কমিশনের রিপোর্টের ভিত্তিতে গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল ২৫ জনের মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

গুলশান ও বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৪

আরো

সম্পর্কিত খবর