ঢাকা: বিসিএস (পুলিশ) ক্যাডারের ৮ জন ডিআইজি এবং ২৮ জন পুলিশ সুপারসহ ৩৯ জন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পলিশ-১, শাখা) উপসচিব তৌছিফ আহমেদ সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একটি প্রজ্ঞাপনে বদলিকৃত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদফতরে, রাজশাহীর পুলিশ কমিশনার মো. জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জে, এসবির ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে রাজশাহীর পুলিশ কমিশনার, বরিশালের পুলিশ কমিশনার ডিআইজি মো. শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ অধিদফতরের ডিআইজি মো. আশিক সাঈদকে বরিশালের পুলিশ কমিশনার, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি এস এন মো. নজরুল ইসলাম সিআইডিতে, সিআইডির ডিআইজি মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি সানা শামীনুর রহমানকে সিআইডিতে, সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপসচিব পদ হতে প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবিতে, ১৩ এপিবিএন এর পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ অধিদফতরের টিআর পদে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানকে এসবির বিশেষ পুলিশ সুপার, এপিবিএন পুলিশ সুপার কাজী আখতার উল আলম এসবির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম খুলনা মহানগরের উপপুলিশ কমিশনার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে খুলনা মহানগরের উপপুলিশ কমিশনার।
আরেকটি প্রজ্ঞাপনে একসঙ্গে বদলিকৃত ২৩ পুলিশ সুপার হলেন- পঞ্চগড়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নৌ পুলিশে, ময়মনসিংহের মুক্তাগাছার এপিবিএন-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার, বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমানকে রংপুর মহানগরির উপপুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকার রেঞ্জ ডিআইজি অফিসের শাহনাজ বেগমকে জয়পুরহাটের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে এসবিতে, এসবির পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার। শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীর পুলিশ সুপার, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার।
এছাড়া, সাতক্ষীরার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে এপিবিএনে, রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার পুলিশ সুপার, চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে, রাজশাহী মহানগরের উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে এআইজি পদন্নোতি দিয়ে পুলিশ অধিদফতরে, চট্টগ্রাম মহানগরের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কর্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।