
কেন্দ্রের বাইরে শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ তথ্য দেন। এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘এখনো পর্যন্ত আমাদের কাছে সব কেন্দ্রের তথ্য আসেনি। তবে সার্বিকভাবে বলা যায়, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ৬৭ দশমিক ১৭ শতাংশ, আইটি ভবনে ৭২ শতাংশ এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯ শতাংশ ভোটারের ভোট পড়েছে।’
অন্যদিকে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘মোট ভোটারের ৬০ শতাংশেরও বেশি ভোট পড়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়।’