Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিয়েলমির ১৫ ফাইভজি ও ১৫ প্রো ফাইভজি’র ফার্স্ট সেল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ২১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অবশেষে অপেক্ষার পালা ফুরলো! তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি মডেল দুটির ফার্স্ট সেল শুরু করেছে। সারা দেশে রিয়েলমির সব ব্র্যান্ড স্টোর ও অনুমোদিত রিসেলার আউটলেট থেকে ক্রেতারা এখন তাদের পছন্দের মডেলটি কিনতে পারবেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যারা রিয়েলমি ১৫ প্রো ফাইভজি বা রিয়েলমি ১৫ ফাইভজি প্রি-বুক করেছিলেন, তারা ১৬-১৮ অক্টোবর এক্সক্লুসিভ প্রি-বুকিং গিফট বক্সসহ তাদের ফোনটি সংগ্রহ করতে পারবেন। বিশেষ এ গিফট বক্সে রয়েছে রিয়েলমি বাডস টি২০০ লাইট, এক্সক্লুসিভ গোল্ড সার্ভিস কার্ড ও একটি রিয়েলমি এক্সক্লুসিভ ওয়াটার বোতল। প্রি-বুক করা ক্রেতারা টপপে’র মাধ্যমে কার্ডবিহীন ইএমআই পেমেন্টের সুবিধার মাধ্যমে তাদের পছন্দের ফোনটি কেনার সুযোগ পাচ্ছেন।’

বিজ্ঞাপন

‘এআই পার্টি ফোন’ হিসেবে প্রযুক্তিপ্রেমী তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে এরই মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে রিয়েলমি ১৫ সিরিজ। নেক্সট-জেন এআই-সক্ষম উদ্ভাবনী ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স ও আকর্ষণীয় ডিজাইনে নিয়ে আসা রিয়েলমি ১৫ প্রো ফাইভজি ও ১৫ ফাইভজি, দু’টি স্মার্টফোনই সৃজনশীলতা, সক্ষমতা ও স্টাইলের অনন্য সমন্বয় ঘটিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ‘ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিন (লেদার ব্যাক) এই দু’টি অনন্য রঙে নিয়ে আসা রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’র (১২ জিবি + ২৫৬ জিবি) দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা মাত্র। একইসাথে, সিল্ক পিঙ্ক ও স্যুট টাইটানিয়াম এই দুইটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা রিয়েলমি ১৫ ফাইভজি’র (১২ জিবি + ২৫৬ জিবি) দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা মাত্র।’

অনন্য পারফরম্যান্স, অনবদ্য ডিজাইন ও সর্বাধুনিক এআই-সক্ষম ফিচার সহ রিয়েলমি ১৫ সিরিজ স্মার্টফোনের সক্ষমতার সীমানাকে অতিক্রম করে গেছে। বিশেষ করে, এই ‘এআই পার্টি ফোন’টি কনটেন্ট ক্রিয়েটর বা ট্রেন্ডসেটারদের লাইফস্টাইলকে আরও বেশি প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তুলবে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর