Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় নারীকে শ্বাসরোধে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৪:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: জেলার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার (৬৭) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

নিহত বিমলা পোদ্দার ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত টিনের চাল কেটে তাদের ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। যাবার সময় দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্রও তছনছ করে ফেলে।

বিজ্ঞাপন

এ সময় বিমলা পোদ্দার বাধা দিলে তারা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, নিহতের পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে থেকে চাল ও ভুষির ব্যবসা করতেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। তারা কেউ বিবাহিত নন। তাদের মধ্যে দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ। তারা সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে, টাকা ও মোবাইল লুট হয়েছে এবং বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যার ব্যাপারটি জানান তারা।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর