Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৮ বিমান চট্টগ্রামে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৭:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে আটটি বিমান চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুটি আন্তর্জাতিক ও দু’টি অভ্যন্তরীণ রুটের বিমান অবতরণ করে। বিকেল ৫টার মধ্যে আন্তর্জাতিক রুটের আরও চারটি বিমান অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, প্রথম দফায় আসা দু’টি আন্তর্জাতিক বিমানের মধ্যে একটি ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট, যেটি ব্যাংকক থেকে ঢাকায় অবতরণের জন্য আসে। আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকার উদ্দেশে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট। এছাড়া, দু’টি অভ্যন্তরীণ রুটের বিমান চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে অবতরণ করতে না পেরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

বিজ্ঞাপন

দ্বিতীয় দফায় আসা চার বিমানের মধ্যে ইউএস বাংলা এয়ারলাইনসের দু’টি ও বাংলাদেশ বিমানের দু’টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট।

এর আগে, শনিবার বেলা আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুন লাগে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং দুই প্লাটুন বিজিবি কাজ করছে।

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেল পৌনে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

চাঁদা না পেয়ে ঠিকাদারকে হাতুড়িপেটা
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০

ঢোল-মাদলের ছন্দে মুখরিত 'কারাম উৎসব'
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫১

আরো

সম্পর্কিত খবর