Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাকসুতে নির্বাচিতদের গেজেটে প্রকাশ, বৃহস্পতিবার শপথ

চবি করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৬:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকীর সই করা গেজেট প্রকাশিত হয়েছে।

এতে বিজয়ী প্রার্থীদের নাম ও পদ উল্লেখ তাদের এক বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহ্ইয়া আক্তার নির্বাচিতদের শপথ পাঠ করাবেন বলে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচিতরা হলেন— ভিপি পদে ইব্রাহীম হোসেন (ইব্রাহীম রনি), জিএস পদে সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান (তৌফিক), খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ খেলাধুলা সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর), সহ সাহিত্য সম্পাদক, জিহাদ হোসাইন (জিহাদ আহনাফ), দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার (দ্বীপা) এবং সহ ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।

এ ছাড়া বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক মো. ফজলে রাব্বি তৌহিদ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাস, সালমান ফারসী ও মো. সোহানুর রহমান।

প্রায় ৩৫ বছর পর গত ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চাকসুর ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর