Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনার দাম কমলো ৮৩৮৬ টাকা, কমেছে রুপার দামও

সারাবাংলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৫ ২১:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সোনার বাজারে অস্থিরতা যেন থামছেই না। গত ৬ অক্টোবর সোনার ভরি ইতিহাসে প্রথম দুই লাখ টাকা ছাড়ায়। সেই দর বৃদ্ধির ধারাবাহিকতা কয়েকদিন অব্যাহত ছিল। তবে সর্বশেষ দর সংশোধনে মূল্যবান এই ধাতুটির দাম ভরিতে কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা। ফলে এখন ভালোমানের প্রতিভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এদিকে এদিন রুপার দামও ভরিতে কমেছে ৭৩৫ টাকা। এতে ভালো মানের এক ভরি রুপা কিনতে লাগবে ৫ হাজার ৪৭০ টাকা।

বুধবার (২২ অক্টোবর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।

এদিকে এদিন রুপার দাম কমানোরও ঘোষণা দেয় বাজুস। এদিন ভালো মানের রুপার দাম ভরিতে কমেছে ৭৩৫ টাকা। দাম কমার পর ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৫ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৯ অক্টোবর সোনা ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর