Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ফের দলে ফিরলেন বিএনপির বহিষ্কৃত দুই নেতা

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৪:৩৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ কেন্দ্রীয় বিএনপি।
শনিবার (১ নভেম্বর) দুপুরে দলীয় সিদ্ধান্তের মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

পরে বিএনপির দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ-এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দলীয় প্রাথমিক সদস্য পদ ফেরত পাওয়া নেতারা হলেন—সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান লেবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে মো. মজিবর রহমান লেবু এবং রাশেদুল হাসান রঞ্জনকে পূর্বে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্তক্রমে শনিবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফেরত দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন