ঢাকা: বিজনেস এনালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরী স্টোপস বাংলাদেশ (এমএসবি)। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপস বাংলাদেশ (এমএসবি)
পদের নাম: বিজনেস এনালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমআইএস, আইটি, এমবিএ, ফাইন্যান্স, এমপিএইচ (MPH) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা: অ্যাডভান্সড এক্সেল, এমএস এসকিউএল সার্ভার এবং এমএস অফিসে দক্ষতা।
ইআরপি, বৃহৎ ডেটাবেস এবং হাসপাতাল/স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা সফটওয়্যার ও এর কার্যক্রমে অভিজ্ঞতা।
পাওয়ার বিআই/ট্যাবলো এবং পাওয়ারপয়েন্টে দক্ষদের অগ্রাধিকার।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫-৭ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
বেতন: প্রতিযোগিতামূলক বেতন
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের সময়সীমা: ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত।