Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

সারাবাংলা ডেস্ক
১ নভেম্বর ২০২৫ ২১:৩৬

মূলবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: ফের অস্থির সোনার বাজার। একদিন কমে তো আরেক দিনে বাড়ে। তবে মাঝখানে টানা কয়েকদিন মূল্যবান এই ধাতুটির কমে। তবে এখন একদিন পরপর বাড়া ও কমার ধারবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। আবার ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। তবে আজও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

শনিবার (১ নভেম্ববর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

তবে এদিন রুপার দাম কমানোরও ঘোষণা দেয়নি বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৩০ অক্টোবর সোনা ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম কমেছিল। তবে রুপার দাম এ দিন অপরিবর্তিত ছিল।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

ইউএস-বাংলা গ্রুপে চাকরির সুযোগ
২৩ নভেম্বর ২০২৬ ১২:৪৩

আরো

সম্পর্কিত খবর