Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইলে ৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২১:৩৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টি আসনের বিএনপি’ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। তবে টাঙ্গাইল -৫ (টাঙ্গাইল সদর) আসনের তালিকা প্রকাশ করা হয়নি।

প্রকাশিত তালিকা অনুযায়ী- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল- ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপি’র সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল টাঙ্গাইল-৮ আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়। এদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে কারও নাম ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর