Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিস্তা রক্ষায় তরুণদের প্রতিবাদ ও ঐক্যের ফ্ল্যাশমব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৬:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎লালমনিরহাট: তিস্তা নদী রক্ষায় চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তরুণদের সংগঠন ‘জেন-জি লালমনিরহাট’ আয়োজন করেছে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শিরোনামে ফ্ল্যাশমব। বৃহস্পতিবার (৬ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর, মোস্তফিরহাট ও বড়বাড়ি এলাকার ঢাকা লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ফ্লাশমবের উদ্বোধন করেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি লালমনিরহাট সদর আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
‎
ফ্ল্যাশমবে অংশগ্রহণ করেন হাজারো মানুষ, যেখানে ছিলেন তরুণ-তরুণী, প্রবীণ নাগরিক, জেলে, কৃষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা। তারা একযোগে নৃত্য, নাট্যাভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন তিস্তা নদীভাঙনের করুণ বাস্তবতা—কীভাবে গ্রামের মানুষ ঘরছাড়া হচ্ছে, হাজার হাজার পরিবার জীবিকার পথ হারাচ্ছে এবং এলাকার সংস্কৃতি ও জীবনশৈলী বিপর্যস্ত হচ্ছে।
‎
পুরো আয়োজন জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল একটাই স্লোগান—‘জাগো বাহে, তিস্তা বাঁচাই!’ ‎এসময় জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন, স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
ফ্ল্যাশমবে অংশ নেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন এবং অদম্য যুব সংগঠন-এর সদস্যরা, যারা নৃত্য, সংগীত ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে আয়োজনে সৃজনশীলতা ও প্রাণচাঞ্চল্য যোগ করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর