Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মোংলা-খুলনা মহাসড়কে বাস উলটে খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১৭:২৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাগেরহাট: বাগেরহাটের রামপালের মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উলটে খাদে পড়ে দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এছাড়াও, আরও সাতজন বাসযাত্রী ও মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর প্রায় ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শুক্রবার দুপুরের দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি হার্ডব্রেক করলে উলটে পাশের খাদে পড়ে। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আর গুরুতর আহত হয় সাতজন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। আহতদেরকে উদ্ধার করে সংলগ্ন ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান জানান, মোটরসাইকেলে যারা ছিলেন তারা পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশে মোংলায় যাচ্ছিলেন।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর