Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ মুজিবুর বাংলাদেশকে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল: সালাউদ্দিন টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ২০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। আর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ জাতি উপহার দিয়েছিলেন। তাই বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন জিয়াউর রহমানের নাম বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল ৭ নভেম্বর। আর এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জাতীয়তাবাদের আদর্শে তিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের একমাত্র আধুনিক উদার ও গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশে দীর্ঘ ৯ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছেন।’ আগামীতে দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর