ঢাকা: রাজধানীর আদাবর থানার সামনে মোটরসাইকেল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘঠিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, কেউ হতাহত হয়নি। কারা কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।