Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: আগামী দিনের টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী একটি আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’-এর উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল শহরের প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত শহরের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আগামী নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশ হবে সাম্য সহমর্মিতা ও সহযোগিতার বাংলাদেশ।’

তিনি বলেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। কারণ সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। সেই লক্ষ্যে আগামী দিনে এই টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী আদর্শ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে হবে। এই শহরে যারা বসবাস করে তাদের সকলকে নিয়ে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য সাত দিনব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি শুধু একটি কর্মসূচি নয়, এটা নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান।’

এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহবায়ক মাহমুদুল হক সানু, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক সহ টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

নামাজে দুনিয়ার চিন্তা দূর করার উপায়
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫

আরো

সম্পর্কিত খবর