Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণফোরামসহ ১২টি দলের সঙ্গে ইসির দ্বিতীয় দিনের সংলাপ আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ০৮:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) দ্বিতীয় দিনের মতবিনিময় সভা করবে। এদিন মোট ১২টি রাজনৈতিক দল দুই পর্বে সংলাপে অংশ নেবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বে অংশ নেবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার প্রথম দিনে দুই পর্বে ১২টি দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। পুরো নভেম্বর মাস জুড়েই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর