Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রায়ে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য বিচার নিশ্চিত করবে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করার কথা রয়েছে।

বিএনপি মহাসচিব  লিখেছেন, “ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!”

বিজ্ঞাপন

এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো-

  • উসকানিমূলক বক্তব্য প্রদান,
  • প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ,
  • রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা,
  • রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা ও
  • আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা

শেখ হাসিনার সঙ্গে এই মামলার আসামি রয়েছেন তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রায় ঘোষণা করবেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো