Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট ও জেলা শহর মাইজদীতে সড়ক দূর্ঘটনায় বেলাল হায়দার (৪৬) এবং গোলাম সারওয়ার (৪৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাস্থল থেকে গাড়িগুলো জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) সকালে পৃথক স্থানে এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হচ্ছেন, জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে বেলাল হায়দার ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রোডাক্ট লাইন নোয়াখালী রিজিয়নের আর এস এম গোলাম সারওয়ার। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোম্পানীগঞ্জ থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি ছেড়ে আসে। সিএনজিটি কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট পার হয়ে মিয়া বাড়ির মোড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে চালক’সহ চারজন আহত হয়। পরের স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে বেলালের মৃত্যু হয়। অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

অপরদিকে, সকালে নিজ কর্মস্থল উদ্দেশ্যে বের হন গোলাম সারওয়ার। এ সময় মাইজদী পুরাতন কলেজ রোডে একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে ট্রাকে চাপায় পিষ্ট হয়ে নিহত হন তিনি।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর