Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শুক্রবার সকালের মধ্যে ৭ দেশে নিবন্ধন অ্যাপ সচল করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৯:০৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‎ঢাকা: সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ভোট বিডি অ্যাপ নিবন্ধন সচলের দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, ‘আমরা কাজ করছি কালকে (শুক্রবার) সকালের মধ্যে নেক্সট রিলিজটা দেওয়ার। যাতে শুক্রবারে ছুটির দিন প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি যাতে যত দ্রুত সম্ভব অ্যাপটা আবার এই সাতটা দেশে চালু করা। ‘

‎বুধবার মধ্যরাত থেকে বিশ্বের সব দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন অ্যাপ একসাথে উন্মুক্ত করা হয়।

‎পোস্টাল ভোট বিডি অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

‎সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না সতর্ক করে দেয় ইসি।

‎প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

‎এরপর ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়, যা বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে যেকোনো দেশ থেকে নিবন্ধন করা যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

‎নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নিবন্ধনের সার্বিক অগ্রগতিতে সন্তেষ প্রকাশ করেন।

‎সচিব বলেন, ‘আমরা অগ্রসর হব প্রবলেম হবে; প্রবলেমটাকে সলভ করবো এইভাবে আমাদেরকে আগাতে হবে। এরই মধ্যে অর্ধলক্ষাধিক নিবন্ধন করেছে। এইভাবে আমরা এগিয়ে যাব।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এনজে