Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উন্মুক্ত হলো সুন্দরবনের আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৮:২৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাগেরহাট: সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের আলীবান্দায় গড়ে তোলা ইকো-ট্যুরিজম কেন্দ্রের বেষ্টনীর মধ্যে দর্শনার্থীদের জন্য হরিণ ছাড়া হয়েছে। হরিণ ছাড়ার মধ্য দিয়ে আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা রেঞ্জের আলীবান্দায় ইকো-ট্যুরিজম কেন্দ্রে পর্যটকদের সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন সুউচ্চ ওয়াচ টাওয়ার এবং এক কিলোমিটার দৈর্ঘ্যের কংক্রিটের ফুটট্রেইল। হরিণের অভাবে এতোদিন ইকো-ট্যুরিজম কেন্দ্রটি পুরোপুরি চালু করা যায়নি।

আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রের হরিণ রাখার বেষ্টনীতে পাঁচটি মায়াবি চিত্রল হরিণ অবমুক্ত করা হয়েছে। হরিণ ছাড়ার খবরে দর্শণার্থীদের মধ্যে ব্যপক উচ্ছাস দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে, আলীবান্দায় যেতে জনপ্রতি অতিরিক্ত ৩০০ টাকা হারে রাজস্ব নির্ধারণ করায় পর্যটকরা আলীবান্দায় যেতে নিরুৎসাহিত হয়েছেন। পর্যটকরা করমজলের মতো ৪০ টাকা রাজস্ব নির্ধারণের জন্য বনবিভাগের প্রতি দাবি জানিয়েছেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, শুক্রবারে মায়াবি চিত্রল হরিণ ছাড়ার মধ্যে দিয়ে আলীবান্দা আলীবান্দায় ইকো-ট্যুরিজম কেন্দ্র পর্যটকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। রাজস্ব কমানোর জন্য পর্যটকদের দাবির প্রেক্ষিতে বন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান ডিএফও।