Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য না দেওয়ার আহ্বান বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি জানিয়েছে, তার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কোনো সূত্র বা অন্য কারও মন্তব্য নিয়ে গণমাধ্যমে নিউজ প্রচার না করার অনুরোধও জানানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিএনপির মিডিয়া সেল জানায়, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব কিংবা বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর