Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

হাসপাতালের নিচে থেকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি প্রধান উপদেষ্টাকে সরাসরি বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে যান।

এ সময় সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

প্রধান উপদেষ্টা বর্তমানে খালেদা জিয়ার পাশেই আছেন বলে জানিয়েছেন দলের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর