Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮৮ রানের টার্গেট পেয়েও ম্যাচ হারল বাংলাদেশ!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্য ছিল ৯০ রানেরও কম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ৮৮ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে এই রানটাই পরে করতে ব্যর্থ বাংলাদেশের তরুণ মেয়েরা!

বুধবার (৩ ডিসেম্বর) কক্সবাজার একাডেমি মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮৮ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গুটিয়ে গেছে ৭৫ রানেই! ভালো সুযোগ পেয়েও পাকিস্তানকে হারাতে না পারার যন্ত্রণার সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে পিছিয়ে পড়ল বাংলাদেশ।

আগে বোলিং করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলিংটা হয়েছে দুর্দান্ত। বোলারদের মধ্যে প্রায় সবাই রান আটকে রাখার সঙ্গে উইকেটও এনে দিয়েছেন। বাংলাদেশের সেরা বোলার জারিন তাসমিন লাবণ্য। ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ইমা নাসির।

বিজ্ঞাপন

রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই উইকেট হারিয়ে বিপদে পরে। মাত্র ২২ রানে চার উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। নির্জনা মন্ডল ও সাদিয়া আক্তার কিছুটা লড়াই করেছেন বটে তবে ম্যাচ জেতাতে পারেননি। ৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ২০ রান করেন নির্জনা। সাদিয়ার ব্যাট থেকে আসে ১৬ রান।

বিজ্ঞাপন

আজ বিশ্ব বসতি দিবস
৫ অক্টোবর ২০২৬ ০০:০১

আরো

সম্পর্কিত খবর