Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ২ দিন পর বরিশালের সেই বিচারক জীবিত উদ্ধার

ডিস্ট্রিক্ট করপসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ২৩:৪০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ২৩:১৭

সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম।

পটুয়াখালী: নিখোঁজের দুদিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সি-বিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

জানা গেছে, শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে তিনি বাসার উদ্দেশে বের হন। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। তবে ওইদিন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন।

২ দিনেও তার কোনো সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে।

এ বিষয়ে মহিপুর অফিসার ইনচার্জ শামীম আহমেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর