Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশিদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন জমাদানের স্থান সম্প্রসারণ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৫:১১

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন জমাদানের স্থান সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসের পাশাপাশি কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনগুলোতেও জমা দিতে পারবেন বাংলাদেশিরা।

সোমবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসের পাশাপাশি কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনগুলোতেও জমা দিতে পারবেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশের নাগরিকরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর