Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তির ফল প্রকাশ

ঢাবি করেস্পন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।

ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলাফলের নথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ বছর ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৩৫২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০২ জন। পাসের হার ১১ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন। গত ২৯ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর